https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 29 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দিন রান্নাঘরেই কাটে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বেশিরভাগ সময়

admin
May 29, 2026 10:51 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি বিনোদন ডেস্ক:ঈদের দিন সবার জন্য আনন্দ ও উৎসবের হলেও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে দিনটি কাটে ব্যস্ততার মধ্য দিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঈদের দিনের বেশিরভাগ সময়ই তাকে রান্নাঘরের কাজ সামলাতে হয়।

অপু বিশ্বাস বলেন, ঈদের দিনের দুপুরের খাবারটা সবসময় অভিনেতা শাকিব খানের বাসাতেই খেতে হয়। আর সেটাই তার দিনের একমাত্র অবসর সময় বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকারে অপু বলেন, “বলতে পারো পুরোটাই। জাস্ট দুপুরের সময় বাচ্চার বাবার বাসায় গিয়ে আমাদের লাঞ্চটা ওখানে মাস্ট করতে হয়। এর আগপর্যন্ত একদম অলটাইম, বলতে পারো কাজের বেটির মতো কাজ করি আমি।”

তিনি আরও জানান, ঈদের দিন সাজগোজের সময়ও খুব কম পান। “জামাকাপড় পরে জাস্ট কিছু ছবি তুলে, লিপস্টিকটা একটু কালারফুল দিয়ে জুটি বেঁধে মাংস কাটা থেকে শুরু করে, সেটাকে ভাগ করা, প্যাকেটিং করা, বাসার রান্না করা—সবকিছুই আসলে আমি করি,” বলেন এই অভিনেত্রী।

অপুর এমন খোলামেলা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।