https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 2 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

এসআর গ্রুপের সঙ্গে তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

admin
October 2, 2026 11:12 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশের শিল্পগোষ্ঠী এসআর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে চীন, কানাডা ও জার্মানির তিনটি প্রতিষ্ঠানের প্রায় ১০০ কোটি টাকার বৈদেশিক যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো চীনের পুয়াং ক্লিনওয়ে কেমিক্যাল লিমিটেড, কানাডার কিংস প্যাসিফিক এন্টারপ্রাইজ লিমিটেড এবং জার্মানির স্টেইনবাক ক্লোরিন জিএমবিএইচ।

এই যৌথ বিনিয়োগের আওতায় বাংলাদেশে আধুনিক প্রযুক্তির টিসিসিএ (ট্রাইক্লোরোআইসোসায়ানিউরিক অ্যাসিড) উৎপাদন কারখানা স্থাপন করা হবে। যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান এসআর প্যাসিফিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের আওতায় এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদিত ক্লোরিন কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। কারখানায় উৎপাদিত টিসিসিএর শতভাগ বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে কারখানা স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে বাণিজ্যিক উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি চীনের বেইজিংয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী এবং পুয়াং কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শিনকে ওয়াং (Xinke Wang) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রায় ১০০ কোটি টাকার এ যৌথ বিনিয়োগের মাধ্যমে দেশে রাসায়নিক শিল্পের নতুন উৎপাদন সক্ষমতা তৈরি এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।