https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’, থাকছে ০১৬ নম্বর ও সব সেবা

admin
August 18, 2026 12:12 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

দেশের অন্যতম মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন নামে যাত্রা শুরু করতে যাচ্ছে। এখন থেকে ব্র্যান্ডটির নাম হবে ‘সা প্রতিষ্ঠান রবি আজিয়াটা সোমবার (১৭ আগস্ট) ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে নতুন ব্র্যান্ড নাম ঘোষণা করেছে।

রবি জানিয়েছে, নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সেবা ও সুযোগ-সুবিধায় কোনো পরিবর্তন আসবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হয়ে যাবেন। তাদের ০১৬ নম্বর, বিদ্যমান প্যাকেজ, ব্যালান্স ও অন্যান্য সেবা আগের মতোই সচল থাকবে।
এ ছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রার পরবর্তী ধাপ। নাম পরিবর্তন হলেও গ্রাহকদের প্রতি মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।

নতুন ব্র্যান্ডের প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে—‘আসল সংযোগ, সবসময় সচল।’ তরুণদের নির্ভরযোগ্য ডিজিটাল সঙ্গী হিসেবে পাশে থাকা, বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি ও অন্যান্য ডিজিটাল কর্মকাণ্ডে উন্নত সংযোগ দেওয়াই হবে ‘সার্কেল’-এর অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, আবুধাবিভিত্তিক গ্রুপের মালিকানাধীন ওয়ারিদ টেলিকম ২০০৫ সালের ডিসেম্বরে বাংলাদেশে লাইসেন্স পায় এবং ২০০৭ সালের ১০ মে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। মাত্র ৭০ দিনে ১০ লাখ গ্রাহক অর্জনের পর ২০১০ সালে ভারতের এয়ারটেলের কাছে সিংহভাগ শেয়ার বিক্রি করা হয়। এরপর প্রতিষ্ঠানটির নাম হয় এয়ারটেল বাংলাদেশ।

পরবর্তীতে ২০১৬ সালে রবির সঙ্গে একীভূত হয় এয়ারটেল। গত প্রায় এক দশক ধরে বাংলাদেশে এয়ারটেল ব্র্যান্ড হিসেবে কার্যক্রম চালানোর পর এবার ‘সার্কেল’ নামে নতুন অধ্যায়ে প্রবেশ করছে অপারেটরটি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।