https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 28 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

admin
November 28, 2025 8:55 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে বিরাট ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। সারাজীবন তিনি জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি কারাবরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন। আমরা জানি, গত দুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গত রাতেই চিকিৎসকরা জানিয়েছেন—তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”

তিনি আরও বলেন, “দলের পক্ষ থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলাম। সারা দেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ আমরা নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় শেষে তার সম্পূর্ণ সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।”

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।