দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশের রাজনীতির একই পরিবারের তিন সদস্য—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান—ভিন্ন সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
জিয়াউর রহমান ১৯৮০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের একাদশ বিশেষ অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বক্তব্য দেন।
এরপর খালেদা জিয়া ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। জাতিসংঘের সরকারি নথিতে তাঁর বক্তব্যের রেকর্ড রয়েছে।
এবার ২০২৬ সালের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের মধ্য দিয়ে একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের বিষয়টি সামনে এসেছে।
৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একই পরিবারের তিন সদস্যের ভিন্ন সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে উপস্থিতি একটি উল্লেখযোগ্য ঘটনা।

