স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়ার শেরপুর উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আগামী ১৪ জুলাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের বগুড়ায় আগমন উপলক্ষে অনুষ্ঠিতব্য ‘জুলাই পদযাত্রা’ সফল করার লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় বগুড়া শেরপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান। সভা সঞ্চালনা করেন উপজেলা সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলাম।
- সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দ, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতা-কর্মী এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৪ জুলাইয়ের বগুড়ায় পদযাত্রা কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

