https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বগুড়ায় সংবাদ সম্মেলন

admin
July 12, 2026 3:05 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগ এবং থানায় দায়ের করা ৪০ লাখ টাকা চুরির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মোছা. লাভলী আক্তার।

রোববার (১২ জুলাই ২০২৬) বগুড়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, মালয়েশিয়া প্রবাসী আবুল কালাম ও তার ভাই হোসেন আলী (পিতা: আবু দাইয়ান, গ্রাম: বস্তাল, সোনারগাঁও, নারায়ণগঞ্জ) পরিকল্পিতভাবে তার স্বামী আব্দুল খালেককে সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ৯ জুন ২০২৬ তারিখে সহকর্মীর লকার থেকে ১ লাখ ৩৬ হাজার ৫০৫ মালয়েশিয়ান রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৪০ লাখ ৯৫ হাজার ১৫০ টাকা) নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। একই অভিযোগের ভিত্তিতে ২০ জুন ২০২৬ তারিখে বগুড়ার শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে আব্দুল খালেক ৫ জানুয়ারি ২০২৬ তারিখে মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন এবং ১ জুলাই ২০২৬ তারিখে পুনরায় মালয়েশিয়ায় যান। ফলে কথিত চুরির ঘটনার দিন ৯ জুন তিনি নিজ বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামেই অবস্থান করছিলেন। তার এই অবস্থানের সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে পাসপোর্টের ইমিগ্রেশন সিল, ভ্রমণসংক্রান্ত নথি এবং স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য-প্রমাণ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে লাভলী আক্তার অভিযোগ করেন, একটি অসত্য ও মনগড়া ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার স্বামী ও পরিবারের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারে পরিবারটি সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রতি বিষয়টির সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। পাশাপাশি অভিযোগটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্য, স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।