https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 11 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

লুটেরা পুঁজি নয়, জাতীয় পুঁজি ও দেশীয় শিল্পের বিকাশই আনবে অর্থনৈতিক মুক্তি: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

admin
July 11, 2026 10:21 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা, ১১ জুলাই: দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে লুটপাটের অর্থনীতির পরিবর্তে জাতীয় পুঁজি, দেশীয় শিল্পের বিকাশ এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।

শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ‘পদ্মা-মেঘনা’ হলে অনুষ্ঠিত ‘কালার্স মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতের ব্যাপক দুর্নীতি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার অর্থনীতিতে সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, “শিল্প ও বাণিজ্যই একটি দেশের জাতীয় পুঁজির ভিত্তি। দেশীয় শিল্প শক্তিশালী হলে বিদেশি পণ্যের আগ্রাসন কমে এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হয়।” তিনি অভিযোগ করেন, অতীতে পরিকল্পিত দুর্নীতির কারণে দেশের পাট, বস্ত্র ও চামড়া শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে আমদানিনির্ভরতা বেড়েছে এবং সমাজে অসাধু ব্যবসায়ী গোষ্ঠীর উত্থান ঘটেছে।

বিমা ও সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সঞ্চয়ের কোনো বিকল্প নেই। তিনি সাধারণ মানুষকে সঞ্চয়মুখী হওয়ার আহ্বান জানান এবং বিমা খাতে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্বদের প্রশংসা করেন।

রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমানে বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠানো অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে। তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
শিক্ষা ও সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিমভাবে পাসের হার বাড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করা হয়েছে। সুস্থ সংস্কৃতি চর্চা ও জীবনঘনিষ্ঠ সাহিত্য, চলচ্চিত্র এবং সংগীতের বিকাশে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

কালার্স মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিজভী হাসান রিজভী।

অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য, আবাসন, চিকিৎসা, অভিনয়, সংগীত ও মডেলিংসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের কৃতি ব্যক্তিত্বদের ‘কালার্স মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। এ সময় মন্ত্রী তরুণ উদ্যোক্তাদের নৈতিক মূল্যবোধ ও জীবনমুখী শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।