https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 14 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচন নিয়ে অনেক চাপ ছিল: পররাষ্ট্রমন্ত্রী

admin
January 14, 2024 10:17 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

অনেক চাপের মধ্যেই দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্বাচন নিয়ে বহু চাপ… গভীর চাপ, মধ্যম চাপ— নানা ধরনের চাপ ছিল। নানা চাপ উৎরে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কারও কোনও চাপ কখনও অনুভব করি না। বিভিন্ন দেশের বিভিন্ন পারসেপশন থাকে। আমরা সেগুলোকে ভ্যালু করি। তবে দিন শেষে সবাই আমরা একযোগে কাজ করবো।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে রবিবার (১৪ জানুয়ারি) প্রথমবারের মতো দফতরে আসেন আগের মেয়াদের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

নতুন সরকারের সঙ্গে সবাই কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরাও সবার সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ৫২ বছরের পথচলায় সবাই আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে এবং সবার সহযোগিতায় স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।’

নির্বাচন নিয়ে পশ্চিমা কয়েকটি দেশের নেতিবাচক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন দেশের নানা পারসেপশন, ন্যারেটিভ থাকে। কিন্তু দিন শেষে সবাই একসঙ্গে কাজ করবো, এটাই হচ্ছে মূল বিষয়। সবাই আমাদের উন্নয়ন সহযোগী। সবাইকে সঙ্গে নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। তবে সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের কনসার্নগুলোকে আমরা মূল্য দেবো। আমরা কোনও চাপ অনুভব করছি না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পূর্ব-পশ্চিম সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। গত ৫২ বছরে আমাদের যে অর্জন তাতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা ছিল।’

প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে ছয় মাসের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছেন ড. হাছান মাহমুদ।

বাসস।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।