দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুহতারাম মুফতী ফয়জুল করীম ছাহেব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ও তার পরিবার দেশবাসীর দোয়া কামনা করেছেন।
গত ৩ সেপ্টেম্বর সংগঠনের পূর্ব নির্ধারিত একটি কর্মসূচিতে অংশ নিতে তিনি খুলনায় যান। সেখানে হঠাৎ করেই তার শারিরিক অবস্থার অবনতি ঘটে। তিনি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। ওই দিন খুলনায় প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ ছাহেবও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, আলহামদু লিল্লাহ। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বর্তমানে নিজ বাসভবনে সম্পূর্ণ বেড রেস্টে আছেন।
আল্লাহ তায়ালা মুহতারাম মুফতী ফয়জুল করীম ও শায়খ আহমাদুল্লাহকে শেফায়ে কামেলা আজেলা দান করুন। তাদের হায়াতে বারাকাহ দান করুন। সুস্থতার পূর্ন নিয়ামতসহ আল্লাহ তায়ালা দয়া করে তাদেরকে আবার দ্বীন প্রতিষ্ঠার ময়দানে ফিরিয়ে দিন।

