https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 3 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলবে বিআরটিসি’র ৭৯ টি বাস

admin
September 3, 2023 8:19 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)। সোমবার থেকে এসব বাস চলাচল করবে। প্রাথমিকভাবে এক্সপ্রেসওয়েতে ৭৯টির মতো বাস চলবে।

রোববার বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম সমকালকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এসব বাস কাওলা থেকে এক্সপ্রেসওয়েতে উঠে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলাচল করবে। তবে এসব বাসে চলাচলকারী যাত্রীরা পথিমধ্যে কোথাও নামার সুযোগ সুযোগ পাবেন না। ভাড়া নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী।

যাত্রীরা যাতে নির্বিঘ্নে কম সময়ে চলাচল করতে পারেন এজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী বাসের যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে ভবিষ্যতে এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্বোধন করেন। আজ সকাল ৬টা থেকে এক্সপ্রেসওয়ের এই অংশে যানবাহন চলাচল শুরু হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।