https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 22 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম!

admin
June 22, 2023 11:01 pm
Link Copied!

প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিলের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে তিনি প্রার্থিতা ফেরত পান।


ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৮ জুন আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়ন যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন হিরো আলমসহ আটজনের মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে তখন বলা হয়েছিল, আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১২ আগস্টের মধ্যে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।