Dhaka ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যায় পানিবন্দি মানুষ

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • ১ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। সেইসঙ্গে আসছে উজান থেকে পাহাড়ি ঢলের পানি। এতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

সিলেটের ১৩টি ও সুনামগঞ্জের ১২টি উপজেলার সবকটি এখন বন্যা কবলিত। সিলেট নগরের ৪২টি ওয়ার্ডের মধ্যে ২১টি ওয়ার্ড বন্যা কবলিত। সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়ও বাড়ছে বন্যার পানি।

মৌলভীবাজারের ৫ উপজেলা- জুড়ি, বড়লেখা কুলাউড়া, রাজনগর, মৌলভীবাজার সদর উপজেলার ১৬টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। এসব এলাকার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বুধবার সকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়ার পাশাপাশি মেঘের গর্জনে মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে।

সিলেটে ৬৫৬টি ও সুনামগঞ্জে ৫৪১টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গতদের অনেকে। প্রশাসনের পক্ষ থেকে তাদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।

সুরমা নদীর পানি বিভিন্ন পয়েন্টে কমলেও কুশিয়ারাসহ সিলেট অঞ্চলের অন্যান্য নদীর পানি বাড়ছে। বুধবার সকাল থেকে সিলেটে নদীগুলোর পানি ৬টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জেও নদীর পানি ৩টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট এবং সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার পরিস্থিতি বেশি খারাপ। সিলেট ও সুনামগঞ্জ শহরে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি দেখা গেছে। মানুষের বাসাবাড়িতে পানি উঠে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুর্গতরা।
বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যায় পানিবন্দি মানুষ

Update Time : ০১:২৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪