https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 11 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

নতুন সরকারে কার কোন দপ্তর জেনে নিন

admin
January 11, 2024 10:09 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মন্ত্রিসভার দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে ১৭ জন আগের সরকারে ছিলেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের হাতে রেখেছেন ৬ মন্ত্রণালয়।

মন্ত্রিরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; শ্রম ও কর্ম কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত সরকারে বিভিন্ন মন্ত্রণালয় সামলানো আটজন মন্ত্রীর ওপর ভরসা রেখে তাদের আগের দপ্তরেই রেখেছেন শেখ হাসিনা।

আ ক ম মোজাম্মেল হক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

ওবায়দুল কাদের: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

আনিসুল হক: আইন মন্ত্রণালয়

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন: শিল্প মন্ত্রণালয়

আসাদুজ্জামান খান কামাল: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মো. তাজুল ইসলাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

সাধন চন্দ্র মজুমদার: খাদ্য মন্ত্রণালয়

ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট): বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

গত সরকারে না থাকলেও আগে কখনও মন্ত্রিসভায় ছিলেন, এরকম পাঁচজনকে নতুন সরকারের ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা।

আবুল হাসান মাহমুদ আলী: অর্থ মন্ত্রণালয়

মুহাম্মদ ফারুক খান: বেসামরিক বিমান ও পর্যটন

নারায়ণ চন্দ্র চন্দ: ভূমি মন্ত্রণালয়

জাহাঙ্গীর কবির নানক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়

সাবের হোসেন চৌধুরী: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়

মন্ত্রীদের মধ্যে আনকোরা নতুন মুখ হিসেবে এসেছেন সাতজন।

আব্দুস সালাম: পরিকল্পনা মন্ত্রণালয়

র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

মো. আব্দুর রহমান: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

আব্দুস শহীদ: কৃষি মন্ত্রণালয়

সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

জিল্লুল হাকিম: রেলপথ মন্ত্রণালয়

নাজমুল হাসান পাপন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

আগের সরকারে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব পালন করা তিনজন এবার পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন।

মো. ফরিদুল হক খান: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

ফরহাদ হোসেন: জনপ্রশাসন মন্ত্রণালয়

মহিবুল হাসান চৌধুরী: শিক্ষা মন্ত্রণালয়

গত সরকারের দুজন মন্ত্রী এবার নতুন দপ্তর পেয়েছেন।

মোহাম্মদ হাছান মাহমুদ: পররাষ্ট্র মন্ত্রণালয়

দীপু মনি: সমাজকল্যাণ মন্ত্রণালয়

পুরনো দপ্তরে থাকছেন চারজন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ: বিদ্যুৎ বিভাগ

খালিদ মাহমুদ চৌধুরী: নৌ পরিবহন মন্ত্রণালয়

জুনাইদ আহমেদ পলক: ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়

জাহিদ ফারুক: পানি সম্পদ

প্রতিমন্ত্রীদের মধ্যে বাকি সাতজনই নতুন।

সিমিনি হোসেন রিমি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

কুজেন্দ্র লাল ত্রিপুরা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

মহিবুর রহমান: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

মোহাম্মদ আলী আরাফাত: তথ্য ও সম্প্রচার

শফিকুর রহমান চৌধুরী: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান

বেগম রুমানা আলী: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

আহসানুল ইসলাম টিটু: বাণিজ্য মন্ত্রণালয়

বাসস।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।