Dhaka ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের জয় হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ১ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশের গণতন্ত্রকে অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঘিরে অনেক বাধা বিপত্তি, চক্রান্ত ও ষড়যন্ত্র ছিল। তবে সব ষড়যন্ত্র ভেদ করেই আমাদের এগিয়ে যেতে হবে। ৭ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণের জয় হয়েছে, এ জয় গণতন্ত্রের জয়।

বিএনপি গণতন্ত্র ফেরানোর নামে আগুন সন্ত্রাস চালিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা অগ্নিসন্ত্রাস করেছে, তাদের কোনো ছাড় নেই। আমরা ব্যবস্থা নিচ্ছি, নেবো। খুঁজে খুঁজে বের করা হচ্ছে। যারা হুকুমদাতা, তাদেরও আমরা গ্রেফতার করছি। যাতে এ ধরনের জঘন্য কাজ আর কেউ করতে না পারে।

এ সময় সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের উন্নয়ন হয় না, এটা প্রমাণিত। উন্নয়ন টেকসই করতে হবে। ষড়যন্ত্র মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
—বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের জয় হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ১০:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪