দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) ঢাকায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ সময় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নেপালের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

