Dhaka ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিমনির ছেলের জন্মদিনে ১৫ লাখ টাকা খরচ

প্রাণের শহর বিডি/বিনোদন নিউজ ডেস্ক:

বিনোদন জগতের নায়িকা পরীমনির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর এক বছর পূর্ণ হয়েছে। তাই দিনটি ঘিরে উৎসব উৎসব আমেজ ছিল পরীর মনে। আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন কী কী করবেন।

গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পদ্মফুলের থিমে সেজেছিল মঞ্চ। থিমের সঙ্গে মিলিয়ে পোশাক পরেন মা ও ছেলে। রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমণি।

ছেলের জন্মদিন উপলক্ষে পুরো আয়োজনে কত খরচ করেছেন পরীমণি জানালেন সে কথাও। জন্মদিনের অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন এই অভিনেত্রী। পরীমণি বলেন, ‘অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করেছি। অনুষ্ঠানের জন্য রাজ্যর বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’

পরিমনির আক্ষেপ থাকলেও পেশাগত জীবনের ব্যস্ততায় ভুলতে চান ব্যক্তিগত তিক্ততা। ওজন কমিয়ে খুব শিগগির ফিরবেন নিজের চেনা গণ্ডিতে। জানা গেছে, অচিরেই কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের অন্তত তিনটি ছবির ঘোষণা আসতে পারে।

জানা গেছে, বুধবার (৯ আগস্ট) ভারত থেকে ফিরে রাতে ছেলেকে দেখতে পরীমণির বাসায় হাজির হন রাজ। এ সময় পরীমণি দেখা না দিলেও ছেলের সঙ্গে সময় কাটিয়ে ফিরে আসেন তিনি। জন্মদিনে তারকারা উপস্থিত থেকে সাফল্য মন্ডিত করেছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক জেলা প্রশাসকসহ তিনজন আটক

পরিমনির ছেলের জন্মদিনে ১৫ লাখ টাকা খরচ

আপডেটের সময় : ০৬:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩