https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 18 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের কোহাটে মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ” আহত ৫০

admin
September 18, 2026 5:11 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট শহরে একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের জন্য মুসল্লিরা মসজিদে জড়ো হওয়ার সময় পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা মসজিদের প্রবেশপথে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি আঘাত করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাহির শাহ জানান, হাসপাতালে অন্তত ১৫ জনের মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।

আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তান সীমান্তের কাছাকাছি এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।