https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 25 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-মোবাইল জব্দ

admin
May 25, 2026 9:18 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় অভিযান চালিয়ে এক অনলাইন জুয়ার এজেন্টকে আটক করেছে র‌্যাব-১২। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্ট মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
‎গত রোববার (২৪ মে ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটককৃত নারী হলেন মোছাঃ খাদিজা খাতুন (২৯)। তিনি শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার মোঃ আব্দুল খালেকের মেয়ে।

‎র‌্যাব সূত্রে জানা যায়, আটক খাদিজা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভনমূলক বিজ্ঞাপন ও রেফারেন্স লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করতেন তিনি।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি Enjoy247, VELKI Live ও PLAY25 নামের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। এসব প্ল্যাটফর্মে বিপুল পরিমাণ লেনদেন ও ক্রিপ্টোকারেন্সি ব্যালেন্সের তথ্য পাওয়া গেছে।

‎র‌্যাব আরও জানায়, অভিযুক্তের ব্যবহৃত একটি আইডিতে ৬৩৭ জন সদস্য যুক্ত ছিল, যার মধ্যে ১১ জন সক্রিয় জুয়ারী হিসেবে শনাক্ত হয়। এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে হাজার হাজার ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে।
‎আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
‎র‌্যাব-১২ জানিয়েছে, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।