Dhaka ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎বগুড়া কাহালুর শিকড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা

বগুড়ার কাহালু উপজেলার শিকড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম সরকারকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘদিনের কর্মজীবনে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও দায়িত্বশীল ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিকড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহ-বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক ও কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন। বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাহালু উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জহুরুল আলম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভেন্দ সরকার ও ওয়াহেদুর রহমান, দুপচাঁচিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নারহট্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ, ইউপি সদস্য গোলাম রব্বানী, বড়মহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী, শেখাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কালাই মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান আপেল, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, বাগইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহির উদ্দিন, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন এবং শিকড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা জাহিদুন নাহার প্রমুখ।
‎
‎বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ কর্মজীবনে মো. আব্দুস ছালাম সরকার তাঁর দায়িত্ব ও নিষ্ঠার মাধ্যমে বিদ্যালয় এবং শিক্ষার্থীদের জন্য যে অবদান রেখেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। অবসর জীবনে তাঁর সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন তাঁরা।
‎
‎অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়লগ্নে সহকর্মী ও শিক্ষার্থীদের আবেগঘন ভালোবাসা ও শ্রদ্ধায় এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

‎বগুড়া কাহালুর শিকড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা

আপডেটের সময় : ১০:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬