https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 19 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া গাবতলীতে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি ও সেবনকারী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

admin
June 19, 2026 6:47 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার গাবতলী উপজেলায় পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক কারবারি ও সেবনকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ জুন ২০২৬) রাতে গাবতলী মডেল থানা পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়।
‎অভিযানে কাগইল ইউনিয়নের হিজলী গ্রাম থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী জিব্রাইল ইসলাম ওরফে জুয়েল (৪৩) ও তার ছেলে সজিব আহমেদ জীবন (২৪)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
‎একই রাতে দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম এলাকায় পৃথক অভিযানে লিটু মিয়া (৩০) ও মুকুল মিয়া (২৫)-কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎অপরদিকে, গাবতলী সদর ইউনিয়নের উনচুরকী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাব্বির হোসেন (২২)-কে ২ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। অভিযোগ রয়েছে, আটক হওয়ার সময় তিনি মাদক সেবন করছিলেন।
‎আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিব্রাইল ইসলাম ওরফে জুয়েলকে ১ বছর, সজিব আহমেদ জীবনকে ৩ মাস, লিটু মিয়াকে ১ বছর, মুকুল মিয়াকে ১ মাস এবং সাব্বির হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

‎গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
‎স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকের বিস্তার রোধে আরও কঠোর নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।