Dhaka ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ১ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট ধামাচাপা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন।

মঙ্গলবার (০৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধামাচাপা গ্রামে ৩টি পরিবার মৃত আজিজার মন্ডল এর ছেলে আবতাব হোসেন মন্ডল, মৃত সত্তকত মন্ডল এর ছেলে ফরহাদ মন্ডল ও আব্দুল হামিদ বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার অনুমান সাড়ে ৭টার দিকে আবতাব হোসেন মন্ডল, ফরহাদ মন্ডল ও আব্দুল হামিদ বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায় ৩ ব্যক্তির বসতঘর।   পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বাড়িতে থাকা লোকজন কোন রকমে বের হতে পারলেও কোন মালামাল বের করতে পারেনি।

ধুনট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ শামসুল আলম বলেন, অগ্নিকান্ডের খবর শোনা মাত্রই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। এই অগ্নিকান্ডের ঘটনায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের খবর শোনা মাত্রই ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন ১নং নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ সোনিতা নাসরিন রিপন ও  ধুনট উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নিমগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সুজাউদ্দৌলা রিপন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর

Update Time : ১১:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩