https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

admin
September 28, 2025 4:33 pm
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় রাজনৈতিক পূর্ববিরোধের জেরে সাহিদুর রহমান জয় নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এলাঙ্গী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে।

‎ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত্রি ৯টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের হাসাপোটল গ্রামে। এ ঘটনায় সাহিদুর রহমানের বাবা আব্দুল আলীম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সাহিদুর ও তার বাবা ব্যাক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে হাসাপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে আগে থেকে ওঁত পেতে থাকা ইসমাইল হোসেন ও তার সহযোগীরা তাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে তারা সাহিদুরকে বেদম মারধর করে এবং তার বাবাকেও মারধর করা হয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎সাহিদুরের বাবার ভাষ্যমতে, কিছুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ইসমাইল হোসেনের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ শাসনামলে বিএনপি করার অপরাধে অনেককে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে এবং এখনো সেই ধারা অব্যাহত রয়েছে।

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইসমাইল হোসেন বলেন, “আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি ঘটনার সময় ঘটনাস্থলে ছিলাম না। উল্টো আমাদের পক্ষের হৃদয় মিয়া সহ দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।”

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।