https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 1 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

admin
September 1, 2026 6:33 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মীর মুগ্ধ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মীর মুগ্ধ চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ। এতে পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম সভাপতিত্ব করেন।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত। বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকা এবং জনগণের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনের কথা তুলে ধরেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ ও শফিকুল ইসলাম শাহীন উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, আবু তাহের, জেড এম মতিন, আনোয়ারুল ইসলাম মুকুল, ফজলুর রহমান ও হান্নানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে কৃষকদলের সহসভাপতি আফছার ও জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, আতিকুর রহমান সুজন ও সামিউল ইসলাম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন ও মাহাদী হাসান তমাল অংশ নেন।

 

এ সময় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আল রাহী, সাধারণ সম্পাদক মীর মুনইমুর রহমান মুন, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন, মো. সাবির হাসান শাকিব, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, হেলাল, নাসির ও বায়েজিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়া আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, আঃ মান্নান দুলু, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন এবং যুবদল সভাপতি খোরশেদ আলম কাজলসহ স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

 

র‍্যালি ও সমাবেশে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা যোগ দেন। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভারপ্রাপ্ত চেয়ারম্যানদেরও কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যায়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে শিবগঞ্জে বিএনপির সাংগঠনিক তৎপরতার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।