https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

admin
December 1, 2025 9:13 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শেরপুর উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শেরপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলার ধুনট মোড় হাফিজার রহমান এতিমখানায় বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

‎দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক সাজ্জাদ সিরাজ জয়, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রবিউল হাসান দারুন। এছাড়া উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা আইয়ূব আলী, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বাচ্চু, সহ-সভাপতি রাজু তালুকদার, গাড়িদহ ইউনিয়ন শাখার সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, শাহবন্দেগী ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক, কুসুম্বী ইউনিয়ন সভাপতি আসাদুজ্জামান আসাদ, সরকারি আজিজুল হক কলেজ শাখার আহ্বায়ক ফাহিম রেজা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেনসহ শেরপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

‎দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।