শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার কেল্লা পড়শীর মেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ সিয়াম শেখ (১৯) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) রাতের দিকে এ ঘটনা ঘটে। আহত সিয়াম শেখ শেরপুর উপজেলার মধ্য জামুর এলাকার বাসিন্দা। তিনি মোঃ হামিদ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে সিয়াম শেখকে ছুরিকাঘাত করা হয়। পরে তার আত্মীয়-স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

