https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সোনাতলায় ইয়াবা-ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

admin
October 5, 2026 10:58 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলার রেলঘুন্টি বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার দুজন হলেন- সোনাতলা উপজেলার আগুনিটাইর উত্তরপাড়ার মো. আমিরুল ইসলামের ছেলে মো. মুন্জুরুল মন্ডল (২১) এবং মাস্টারপাড়ার মো. আলম সাকিদারের মেয়ে মোছা. হেলেনা বেগম (২১)।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিএনসির ‘ক’ সার্কেলের একটি দল সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রেলঘুন্টি বটতলা এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২২টি ইয়াবা ট্যাবলেট ও ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে অভিযানকারী দল।

অভিযানটি সোনাতনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত হয়।
আটকের পর ভ্রাম্যমাণ আদালত মুন্জুরুল মন্ডলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং হেলেনা বেগমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেপ্তার দুজনের নাম মাদকসংক্রান্ত তালিকায় রয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।