Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় জাতীয় পতাকা টানাতে গিয়ে ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • ১ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মসজিদের ছাদে জাতীয় পতাকা টানাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন তার বাবা। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার দীঘকান্দি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের নাম সাফি (৩৫)। আহত ব্যক্তি হলেন তার বাবা মোফাজ্জল হোসেন (৬৫)। মোফাজ্জল দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন। ওই মসজিদের পাশেই বাবা-ছেলের বাড়ি।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে পতাকা টানাতে যান মোফাজ্জল। একপর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এসময় বাবাকে বাঁচাতে যান সাফি। তখন সাফিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মোফাজ্জলকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় জাতীয় পতাকা টানাতে গিয়ে ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা

Update Time : ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২