Dhaka ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১২

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • ১ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কিঁচক ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুরের বাসিন্দা সাজ্জাদ হোসেন (৩৫), কুলছুম বেগম (২৫), শিমুল (২০), রাজশাহী জেলার বাঘা উপজেলার শফিকুল (৩২) ও অজ্ঞাত এক নারী (৩৫)। বর্তমানে তারা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও বাকিদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিঁচক ব্রিজ এলাকায় সোমবার বিকেলে আলু বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ওই ট্রাকে থাকা আলু আনলোড করতে আরও দুইটি ট্রাক নিয়ে এসে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। রাতে দিনাজপুর হিলি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাব পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ওই ট্রাক দুইটির পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

ওসি আরও বলেন, বাসটি জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়েছে। চালক ও সহকারী পলাতক থাকায় কাউকে আটক সম্ভব হয়নি। বাসের বেপরোয়া গতির জন্য এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১২

Update Time : ১০:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩