https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 24 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ‘নর্থ ফুড’, ‘ভরসা বাজার’ ও ‘আশ-শিফা’ প্রতিষ্ঠানের ২ লাখ টাকা জরিমানা

admin
May 24, 2026 6:44 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অবস্থিত মন্ডল হাউজের তৃতীয় তলায় পরিচালিত একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৪ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জানা যায়, ফিরোজ কবির নামে এক ব্যক্তি কোনো ধরনের সরকারি বা প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়াই ‘ভরসা বাজার’, ‘নর্থ ফুড’ ও ‘আশ-শিফা’ নামে তিনটি অনলাইন পেজ পরিচালনা করে আসছিলেন। এসব পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রিম, কসমেটিকস, আয়ুর্বেদিক ওষুধ, লিপবামসহ নানা পণ্য উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল।

অভিযানে আরও দেখা যায়, ‘আশ-শিফা’ নামে একটি জনপ্রিয় ব্র্যান্ডের ব্যথানাশক তেলের আদলে ‘আশ-শিফা প্লাস’ নামে নকল পণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। অথচ এসব পণ্য উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন ছিল না। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কিংবা ঔষধ প্রশাসন অধিদপ্তরের কোনো নিবন্ধন ছাড়াই স্পর্শকাতর পণ্য উৎপাদন করা হচ্ছিল।
এছাড়াও স্থানীয় বাজার থেকে বিভিন্ন ধরনের ক্রিম সংগ্রহ করে নিজস্ব লেবেল সংযুক্ত করে সেগুলোকে অথেনটিক বা আসল পণ্য হিসেবে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগও পাওয়া যায়।

এসব অনিয়ম ও অপরাধের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নকল ‘আশ-শিফা প্লাস’ ব্র্যান্ডের তেল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি অনুমোদন গ্রহণ সাপেক্ষে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় সহযোগিতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানের সার্বিক নিরাপত্তা ও সহায়তায় ছিল র‍্যাব-১২ ও জেলা পুলিশের দুটি টিম।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।