Dhaka ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় হাসান জুট মিল আগুনে পুড়ে ছাই

  • Reporter Name
  • Update Time : ১১:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • ১ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদরে হাসান জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভস্মীভূত হয়েছে সেখানে মজুত রাখা বিপুল পরিমাণ পাট ও পাটজাত পণ্য।

বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, আগুনে জুট মিলের দুইটি মেশিনসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটির প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মিলের প্রধান মালামাল পাট হওয়ায় মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তবে হাসান জুট মিলের ব্যবস্থাপক মতিউর রহমানের দাবি, আগুনে মিলের দুইটি মেশিন পুড়ে গেছে। এছাড়াও পাট ও পাটজাত পণ্য পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় হাসান জুট মিল আগুনে পুড়ে ছাই

Update Time : ১১:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩