https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday, 18 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে পৃথক অভিযানে ছয় আসামি গ্রেপ্তার

admin
November 16, 2026 5:13 pm
Link Copied!

‎
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাইবার সুরক্ষা আইনের মামলার একজন, ২০২০ সালের একটি মামলার চারজন এবং আদালতের সিআর মামলার একজন আসামি রয়েছেন।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ধুনট থানা পুলিশের অভিযানে মো. সালমান সাঈদ ওরফে সামী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুর (ছয়ঘরিয়া) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
‎
‎সালমান সাঈদ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৩(১)(ক), ২৫(১) ও ২৭ ধারায় দায়ের করা ধুনট থানার এফআইআর নং-১৩, জিআর নং-২১৬ মামলার আসামি। তাঁকে ধুনট পৌরসভার ধুনট হাইস্কুল মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
‎
‎এদিকে, ২০২০ সালের ১ জুন দায়ের করা ধুনট থানার এফআইআর নং-২, জিআর নং-১০৯ মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন—মো. নুরনবী ওরফে বজলুর, মো. রাসেল, মো. শাহীন এবং মো. হযরত আলী ওরফে আলীম ওরফে শাহা আলী। তাঁদের সবার বাড়ি ধুনট উপজেলার কুড়িগাঁতী গ্রামে। নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎
‎অন্যদিকে, ধুনট থানার সিআর নং-৩০৭সি/২৬ মামলায় শ্রী রাজ কুমার দাস নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার নাটাবাড়ী গ্রামের শ্রী রাম চন্দ্র দাসের ছেলে। তাঁকে নাটাবাড়ী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
‎
‎এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, পৃথক মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে সোমবার সকালে থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
‎
‎পুলিশের এ অভিযানে বিভিন্ন মামলার ছয়জন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।