https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday, 18 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পুলিশের টিআরসি নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন

admin
November 17, 2026 8:26 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর প্রথম দিনের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বগুড়া জেলা পুলিশের আয়োজনে এ নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় নিয়োগ কার্যক্রমের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

নিয়োগপ্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। তাই কোনো পরীক্ষার্থী কিংবা তাঁদের পরিবারের সদস্যরা যেন প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে গুরুত্বারোপ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।