এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার ৭নং এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতা মোঃ শিপন মন্ডল।
তিনি এলাঙ্গী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ছোট এলাঙ্গী গ্রামের বাসিন্দা মোঃ হাফিজুর রহমানের একমাত্র ছেলে।
স্থানীয় পর্যায়ে মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কথা জানিয়েছেন শিপন মন্ডল।
এ বিষয়ে মোঃ শিপন মন্ডল বলেন, “আমি ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। নির্বাচিত হতে পারলে ৬নং ওয়ার্ডকে এলাঙ্গী ইউনিয়নের মধ্যে একটি আধুনিক, উন্নত ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করব।”
তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, পরিচ্ছন্ন পরিবেশ, সামাজিক সম্প্রীতি এবং সাধারণ মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্ব দিতে চান।
শিপন মন্ডলের প্রত্যাশা, এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাঁদের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে একটি জনকল্যাণমুখী ওয়ার্ড গড়ে তোলার কাজে ভূমিকা রাখতে পারবেন।
স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব হলো জনগণের কথা শোনা, এলাকার সমস্যা চিহ্নিত করা এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা। সেই লক্ষ্য সামনে রেখেই ৬নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি নেতা মোঃ শিপন মন্ডল।

