https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday, 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত সমাজ গঠনে বগুড়া সদর শেখেরকোলা ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত      

admin
November 14, 2026 10:33 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী সমাজ গঠনের প্রত্যয়ে বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে ফুটবল। টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এবং শেখেরকোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধা রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
‎
‎ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব শাহ আলম জনি।
‎
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান দুলাল।
‎
‎এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল-আমিন পেস্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা।
‎
‎আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণই তাদের মূল লক্ষ্য।
‎
‎ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।