স্টাফ রিপোর্টার: দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বগুড়া জেলার সার্বিক সংবাদ কার্যক্রমের মানোন্নয়ন, সংবাদ পরিবেশনের গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার যুগ্ম সম্পাদক মমিনুর রশিদ শাইন।
এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির বগুড়া জেলা প্রতিনিধি কামরুজ্জামান মমিন, বিশেষ প্রতিনিধি জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার শাহিন, সিনিয়র রিপোর্টার সালাম, গাবতলী থানা প্রতিনিধি হাকীম আব্দুল গনি মন্ডল, ধুনট থানা প্রতিনিধি বকুল মিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি আপেল মাহমুদ, আদমদীঘি প্রতিনিধি রঞ্জন, মোকামতলা প্রতিনিধি সুশান্ত কর্মকারসহ বগুড়া জেলার বিভিন্ন উপজেলা ও অঞ্চলের প্রতিনিধিরা।
সভায় পত্রিকার সার্বিক মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখা এবং পাঠকদের কাছে পত্রিকার গ্রহণযোগ্যতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য, সংবাদ সংগ্রহ ও প্রকাশনায় গতিশীলতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ তুলে ধরা এবং পত্রিকার ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় বগুড়া জেলার সংবাদ কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও সমৃদ্ধ করতে সকল প্রতিনিধিকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

