https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday, 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শজিমেক হাসপাতালে ছয়তলার জানালা থেকে পড়ে নারীর মৃত্যু

admin
November 14, 2026 11:28 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ছয়তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে ৬৫ বছর বয়সী এক নারী রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।

নিহত নারী বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা। তিনি গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাথাব্যথা ও জ্বরে আক্রান্ত হয়ে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। এরপর থেকে হাসপাতালের ষষ্ঠ তলায় চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই নারী ছয়তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, যে জানালা দিয়ে তিনি নিচে পড়ে যান, সেটিতে কোনো গ্রিল ছিল না।

খবর পেয়ে হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

শজিমেক হাসপাতালের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, তিনি ছুটিতে রয়েছেন। তবে এক নারী রোগী হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এদিকে এ ঘটনার পর হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে রোগীদের চিকিৎসাধীন ওয়ার্ডের উঁচু তলার জানালায় পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকার বিষয়টি আলোচনায় এসেছে। তবে ওই নারী কীভাবে জানালা দিয়ে নিচে পড়ে যান, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্তের দাবি উঠেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।