https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 1 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জজ কোর্ট প্রাঙ্গণে বসেছে ফলের বাজার, চলাচল ও পরিবেশ নিয়ে অসন্তোষ

admin
October 1, 2026 7:41 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা জজ আদালত প্রাঙ্গণে ভ্যানের ওপর ফলের দোকান বসিয়ে বাজার গড়ে তোলার অভিযোগ উঠেছে। আদালত চত্বরে এভাবে দোকানপাট বসায় বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতে আসা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি আদালতের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, বগুড়া জেলা জজ আদালত চত্বরে কয়েকটি ভ্যানে বিভিন্ন ধরনের ফল সাজিয়ে বিক্রি করা হচ্ছে। এতে আদালত প্রাঙ্গণের পরিবেশ ও চলাচলের জায়গা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে বিচারপ্রার্থী রাশেদ সাদাত বলেন, ‘আদালত চত্বরে এ ধরনের দোকানপাট দেখতে ভালো লাগছে না। পাশাপাশি এখানে আমাদের যাতায়াতেও সমস্যা হচ্ছে।

’
তবে আরেক বিচারপ্রার্থী ভিন্ন মত প্রকাশ করে বলেন, আদালত চত্বরে ফলের বাজার বসায় তুলনামূলক কম দামে ফল কেনার সুযোগ পাচ্ছেন তাঁরা।
আইনজীবী সহকারী লুৎফর রহমান বলেন, ‘হঠাৎ কয়েক দিন ধরে আদালত চত্বরে ফলের দোকান দেখতে পাচ্ছি। বিষয়টি কেমন যেন লাগছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবী জানান, বেশ কিছুদিন ধরে ভ্যানের ওপর ফল সাজিয়ে আদালত প্রাঙ্গণে বিক্রি করছেন ব্যবসায়ীরা। কারা বা কীভাবে এসব দোকান বসানোর অনুমতি দিয়েছেন, তা তাঁদের জানা নেই। তাঁদের মতে, আদালতের মতো গুরুত্বপূর্ণ ও সুশৃঙ্খল স্থানে এভাবে দোকানপাট বসানো হলে আদালতের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হতে পারে।

তাঁরা আরও বলেন, আদালত প্রাঙ্গণ বিচারিক কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ স্থান। তাই এ স্থানের পরিবেশ, শৃঙ্খলা ও মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা প্রয়োজন।
এ অবস্থায় বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে ফলের দোকানগুলো সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আদালতের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

 

দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।