https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই আহত

admin
October 4, 2026 8:14 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে মো. মোয়াজ্জেম হোসেন (৪৫) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। গত শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের দক্ষিণ নান্দিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহত মোয়াজ্জেম হোসেন ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোয়াজ্জেম হোসেনের সঙ্গে তাঁর ছোট ভাই মো. আলিমের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলিমের স্ত্রী জান্নাতি খাতুন (৩২) হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মোয়াজ্জেম হোসেনকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

‎পরিবারের দাবি, ধারালো অস্ত্রের আঘাত মোয়াজ্জেমের মাথায় লাগে। এতে তিনি গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা দ্রুত তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাঁকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

‎ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।

‎ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “মোয়াজ্জেম হোসেনকে আঘাত করার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
‎পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।