https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
October 4, 2026 8:10 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ঐতিহ্যবাহী করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএইউ কৃষি মন্ত্রণালয়, ঢাকার সাবেক মহাব্যবস্থাপক ও করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী আতাউর রহমান এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কে. এম. খালেকুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের সভাপতি মো. মনিরুজ্জামান মনি।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করে। এসব বিষয়কে গুরুত্ব দিয়েই প্রতিবছরের মতো এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গানসহ বিভিন্ন পরিবেশনায় শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। তাদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর আঃ হাই, বগুড়া জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আলহাজ্ব ময়নুল হক বকুল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, ওয়ার্ড বিএনপির ডালু, আঃ সালাম, সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, আজিজুল হক মঞ্জু, সিরাজুল ইসলাম, নুরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম। তাঁর সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।