https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরে গাঁজা সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড

admin
October 4, 2026 10:52 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে মো. সুমন হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে গাঁজা সেবনের কাজে ব্যবহৃত একটি বাঁশি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

রোববার (৪ অক্টোবর) শাজাহানপুর উপজেলার ভান্ডার পাইকার উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সুমন হোসেন বগুড়া সদর উপজেলার সুজাবাদ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. ইয়াছিন আলীর ছেলে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে অংশ নেন।

 

অভিযানকালে ভান্ডার পাইকার উত্তরপাড়া এলাকা থেকে সুমন হোসেনকে গাঁজা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান ও মাদক সেবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।