Dhaka ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া ধুনটে বৃষ্টিতে জলাবদ্ধ গর্তে পড়ে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৭:২৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ১ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে বৃষ্টির জলাবদ্ধ গর্তে পড়ে মরিয়ম খাতুন নুসরাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নুসরাত উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের জুয়েল মন্ডলের মেয়ে।

জানা যায়, জুয়েল মন্ডলের বাড়ির পাশে একটি গর্ত বৃষ্টির পানিতে জলাবদ্ধের সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে জুয়েল মন্ডলের শিশু মেয়ে নুসরাত গর্তের পাশে খেলাধুলার এক পর্যায়ে জলাবদ্ধ পানিতে নেমে পড়ে। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গর্তের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার সময় গর্তের পানি থেকে নুসরাতের ভাসমান মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এ ঘটনায় ধুনট থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া ধুনটে বৃষ্টিতে জলাবদ্ধ গর্তে পড়ে শিশুর মৃত্যু

Update Time : ০৭:২৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩