Dhaka ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

বগুড়া প্রতিনিধি: বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

জাতীয় সংসদ সচিবালয়ের ১৬ সেপ্টেম্বরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির বিষয় ছিল ‘স্পিকার কর্তৃক বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনয়ন’।

চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬-এর ১৮(১)(ঙ) ধারা অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার বগুড়ার সংসদীয় আসন থেকে নির্বাচিত দুই সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি সংশ্লিষ্টদের অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে। চিঠির অনুলিপি বগুড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মনোনীত দুই সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অন্যতম কর্তৃপক্ষ হলো সিন্ডিকেট। আইনে সিন্ডিকেটের গঠন, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিভিন্ন বিধান রাখা হয়েছে। সিন্ডিকেটে ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারারসহ বিভিন্ন সদস্যের পাশাপাশি স্পিকার কর্তৃক মনোনীত বগুড়ার সংসদীয় আসনের দুই সংসদ সদস্য থাকার বিধান রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কার্যাবলি, কর্তৃপক্ষ ও সম্পত্তির সাধারণ ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে সিন্ডিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বার্ষিক প্রতিবেদন, হিসাব ও বাজেটসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়েও সিন্ডিকেটের দায়িত্ব রয়েছে।

মনোনয়ন পাওয়ার বিষয়ে সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়কে আধুনিক, মানসম্মত ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন।

তিনি বলেন, বগুড়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান। নতুন বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই সুশাসন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬ গত ১৬ জুলাই প্রণয়ন করা হয়। আইনটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

Update Time : ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬