https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 8 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া মহানগর ও তৎসংলগ্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

admin
July 8, 2026 6:52 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের কারণে বগুড়া মহানগর ও তৎসংলগ্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় শিল্প, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি, বাণিজ্যিক এবং আবাসিক -সব শ্রেণির গ্রাহক সাময়িক এ গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবেন।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) বুধবার (৮ জুলাই ২০২৬) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজাহানপুর উপজেলার বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহরের পুরো গ্যাস নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

পিজিসিএল জানিয়েছে, নির্ধারিত সময়ে কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা করা হবে। তবে কাজ শেষে গ্যাসের চাপ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলেও গ্রাহকদের অবহিত করা হয়েছে।

এদিকে, টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় আবাসিক গ্রাহকদের পাশাপাশি শিল্পকারখানা, সিএনজি স্টেশন, হোটেল-রেস্তোরাঁ ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।