Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শাজাহানপুরে প্রধানশিক্ষক গোলাম রব্বানী’র অশ্রুসিক্ত বিদায়

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ১ Time View

স্টাফ রিপোর্টার:

চোখের জলে বিদায় নিলেন বগুড়ার শাজাহানপুরে পারতেখুর গ্রামে আলো ছড়ানো প্রধান শিক্ষক গোলাম রব্বানী মিঞা। দীর্ঘ কর্ম জীবনের শেষ দিনে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হন তিনি।

বৃহস্পতিবার (২৩ই জানুয়ারী) উত্তর পারতেখুর সঃ প্রাঃ বিদ্যালয়ে প্রাঙ্গণ তাঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তর পারতেখুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী কে শেষ বিদায় জানাতে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা।ফুল ও উপহার হাতে হাজির হন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভেজ আহম্মেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শামীম ইকবাল,আবু রায়হান,বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক সাইদুজ্জামান তারা,কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি ও সাজাপুর ফুলতলা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী প্রা,বড়পাথার সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী,চকজোড়া প্রধান

রাহেনুর ইসলাম,বেতগাড়া সরকারি প্রাথমিক নাজমা সুলতানা,উত্তর পারতেখুর সঃ প্রাঃ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে আম্মারা,সহকারী শিক্ষক ইউসুফ আলী,শাহনাজ,কানিজ ফাতেমা সহ অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা বক্তব্য বলেন, পারতেখুর মত গ্রামীন জনগোষ্ঠীর কোমলমতি শিশুদের শিক্ষার প্রসারে প্রধান শিক্ষক গোলাম রব্বানী মিঞা ঐকান্তিক প্রচেষ্টার প্রশংসা করেন তারা।

এসময় বিদায়ী সন্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত হয় পড়েন এই প্রধান শিক্ষক।

উল্লেখ্য -১৯৯০ সালে শিক্ষকতার মহান পেশায় যোগ দেন গোলাম রব্বানী। এই সময়ে একাধিক প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে পাঠদান করেন। ২০১০ সালের মার্চে উপজেলার উত্তর পারতেখুর সঃ প্রাঃ বিদ্যালয়ে প্রদান শিক্ষক হিসেবে যোগদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া শাজাহানপুরে প্রধানশিক্ষক গোলাম রব্বানী’র অশ্রুসিক্ত বিদায়

Update Time : ০২:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫