Dhaka ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শাজাহানপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
  • ১ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাজা মিয়া (৪০) নিহত হয়েছেন। রোববার (২৩ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বি-ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজা মিয়া ওই উপজেলার আমরুল ফুলকোট গ্রামের মৃত শুকর আলী ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জয়নাল আবেদিন ।

পুলিশের এ কর্মকর্তা জানান, বি- ব্লকে টিআর পরিবহনের ঢাকাগামী এক বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজা মহাসড়কে ছিটকে পড়ে যান৷ গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইন্সপেক্টর জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক সম্ভব হয়নি। মোটরসাইকেল জব্দ করে ফাঁড়িতে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া শাজাহানপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ১০:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩