https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 22 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত ৩, একজনের অবস্থা গুরুতর

admin
February 22, 2025 11:59 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে পৌর শহরের রামচন্দ্রপুর পাড়া মহল্লা এলাকায় প্রাইম ব্যাংকের কাছে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মো. সোহান (১৮), একই ইউনিয়নের চকপাথালিয়া গ্রামের আবু তালেব (৪০) ও মো. ফরহাদ (৪০)। তিনজনেই নির্মাণশ্রমিকের কাজ করেন।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, বিদ্যুতায়িত হওয়ার ফলে তাঁদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নির্মাণাধীন একটি ভবন মহাসড়কের পাশে অবস্থিত, যার খুব কাছ দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে। কাজ করার সময় নির্মাণ শ্রমিকেরা অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন, ফলে তাঁরা বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকেন।

কামাল হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা নেসকো বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে খবর দেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর আহতদের উদ্ধার করা হয়।

আবু তালেবের ফুপাতো ভাই আনোয়ার হোসেন বলেন, আবু তালেবের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি এবং অন্য আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।