মিন্টু ইসলাম:
মানুষ মানুষের জন্য ‘ জীবন জীবনের জন্য তাই মানবিক সাহায্যের আবেদন। আজ ৪ এপ্রিল শুক্রবার বগুড়া শেরপুর দুবলাগাড়ী ঈদগাহ মসজিদে জুম্মার নামাজের আগে জনপ্রিয় বক্তা আলহাজ্ব আব্দুর রহমান মোল্লা আব্দুল হান্নানের উন্নত চিকিৎসার জন্য দেশের বিত্তশালী ও সাহায্যকারী দানশীল ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেন সবাই এই দ্বীনি খেদমত কারী হাফেজ আব্দুল হান্নানকে সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।
নামাজ শেষে জানতে চাইলে হাফেজ মোঃ আব্দুল হান্নান বলেন আমার বাড়ি শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুন্সীপাড়া গ্রামে আমার পিতা মোঃ বকুল মিয়াঁ। আমি দীর্ঘদিন ধরে শেরপুর উপজেলা হাওয়াখানা আত-তাওহীদ জামে মসজিদের খতিব ও মুয়াজ্জিন হিসেবে আল্লাহর ঘরের খেদমতে দায়িত্ব পালন করে আসছি। দুঃখজনকভাবে, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আমি অস্টিওনেক্রোসিস (এভিএন) নামক জটিল রোগে ভুগছি। এই রোগের কারণে আমর হিপ জয়েন্ট গুরুতরভাবে ক্ষতিগ্রন্থ হয়েছে এবং এটি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। আমার দৈনন্দিন কাজকর্ম এবং চলাফেরা অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। চিকিৎসকের মতে, দ্রুত অপারেশন/অস্ত্রোপচার না করালে ভবিষ্যতে স্থায়ী অক্ষমতায় ভুগতে হতে পারে।
বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার খরচ আনুমানিক ৮-১০ লক্ষ টাকা, যা একা আমার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। আপনাদের মহানুভবতায় আমার এই কঠিন পরিস্থিতিতে আর্থিক সহযোগিতা কামনা করছি। আমার চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা প্রদান করে আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহযোগিতা প্রদান করবেন সকলেই আশাকরি। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন।
আর্থিক সাহায্য পাঠাতে বিকাশ পারসোনাল 01788745914 অথবা নগদ 01961261315 পারসোনাল নাম্বারে টাকা দিয়ে সহযোগিতা করুন। যাহারা সরাসরি সাহায্য করতে চান তারা দেখা করে বাসায় গিয়ে দিতে পারেন।

