
শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে বাইকেল আরোহী এক নবম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ মে) বিকাল সাড়ে ৫টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্র বাঁধন (১৪) শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের নয়নের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিকালে বাইসাইকেল যোগে বাড়ি যাবার জন্য রাস্তা পার হচ্ছিল বাঁধন। এসময় একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে সে মহাসড়কে পড়ে যায়। এসময় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার নাদির হোসেন জানান, তার লাশ উদ্ধার হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 














