Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১১:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ১ Time View

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলার  শেরপুরে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন বগুড়া ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে শেরপুর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন বগুড়ার উপ-সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, গোলাম মোস্তফা, আফরোজা নার্গিস সাথী, প্রতিভা রানী, নারী কাউন্সিলর শারমিন আক্তার, করুনা রানী ঘোষ, সাংবাদিক আব্দুল আলীম, ওমর ফারুক প্রমূখ বক্তব্য রাখেন। পরে উপজেলার বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষ উপকরণ বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া শেরপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

Update Time : ১১:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪